রাজধানী

আইএবি ঢাকা মহানগর উত্তরে দাওয়াতী মাসের উদ্বোধন

১ মার্চ মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস (১-৩১মার্চ) ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা নগরীর হাতিরঝিল থানায় কার্যক্রমটির শুভ উদ্বোধন করা হয়েছে।

হাতিরঝিল থানা সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এই বিভাগের আরও সংবাদ

ঐতিহাসিক বাইতুল আজিম শহীদি মসজিদ চত্বরে কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ, সহকারী অর্থ সম্পাদক রাকিবুল হাসান সহ স্থানীয় থানা নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বতস্ফূর্তভাবে সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

এই বিভাগের আরও সংবাদ