দেশজুড়ে

সিরাজগঞ্জ জেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক সামাদ

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে দীর্ঘ ৭ বছর পর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি, যুগ্ম সাধারণ-সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ। ভার্চুয়াল ভাবে সম্মেলনে যোগ হয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ