ধামরাই থানা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা তমিজ উদ্দিন এর সাক্ষাৎ


রনজিত কুমার পাল( বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধামরাই উপজেলা গণমানুষের নেতা, ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এর সাথে – ধামরাই থানা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করে।
এসময় উপস্থিত ছিলেনঃ ধামরাই থানা বিএনপির সদস্য সচিব মোঃ সামছুল ইসলাম, ধামরাই থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, ধামরাই থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ শহিদুল্লাহ।ধামরাই পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আশিকুজ্জামান স্বপন, ধামরাই পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ইন্জিঃ মারুফ সিকদার।
ঢাকা জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল পারভেজ, ঢাকা জেলা ছাত্রদল উত্তরের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল., থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সাউদ হোসেন,ধামরাই থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি মোঃ আলতাবুর রহমান তালুকদার, ছাত্রনেতা রুবেল হোসেন পল্লব, তোফাজ্জল হোসেন, জিসান সহ ধামরাই থানা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
চলমান গনতান্ত্রিক আন্দোলনে ধামরাই থানা ও পৌর ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন- বিএনপির নেতা, আলহাজ্ব তমিজ উদ্দিন সবাই কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



