রাজধানী

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়ছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অভিযান চালিয়েছে। গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৯৭৮ পিস ইয়াবা, ৭৩৫ গ্রাম হেরোইন, ১৪ কেজি ২৮৪ গ্রাম গাঁজা ও ১৫ লিটার দেশিমদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ