দেশজুড়ে

ঘোড়াঘাটে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ই ফেব্রæয়ারী) সকালে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাফিউল আলম।

উদ্বোধন শেষে মেলাতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন ইউএনও। এ সময় তার সঙ্গে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি মো: আবু হাসান কবির, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: বিপ্লব কুমার দে, উপজেলা ভেটেরিনারী সার্জন রোমানা আকতার রোমি, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী মো: সফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজিজুর রহমান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমি সুপার ভাইজার ধ্বীরাজ সরকার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, ঘোড়াঘাট পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আব্দুল আলিম, জাতীয় পুরষ্কার প্রাপ্ত খামারী কাজী আবু সায়াদ চৌধুরী সহ অনেকে।

মেলায় গরু, ছাগল, হাঁস-মুরগী, ঘোড়া, মহিষ, খরগোস এবং দুগ্ধজাত খাবার ও বিভিন্ন কোম্পানীর ঔষধ সহ মোট ৩৪ টি স্টল স্থান হয়।

এই বিভাগের আরও সংবাদ