রাজনীতি

দুর্নীতিতে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করছে: কাদের

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবন আধুনিকায়নের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করে বিআরটিসিকে যে কোনো মূল্যে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। বিআরটিসিকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় যা যা করা দরকার সবই করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না। বিআরটিসির গাড়িগুলোকে আরো আধুনিক ও দৃষ্টিনন্দন করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির কার্যালয়গুলোর শুধু সৌন্দর্য বর্ধন করলেই হবে না, যাত্রী সেবার মানও নিশ্চিত করতে হবে।

এ সময় বিআরটিসি গাড়িগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকারের এ মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিআরটিসির প্রধান কার্যালয়সহ প্রতিটি ডিপো অডিট ফার্ম কর্তৃক অডিট কার্যক্রম সম্পন্ন করাসহ অভ্যন্তরীণ অডিট আরো জোরদার করতে হবে। ফিজিক্যাল ওয়ার্ক শতভাগ না করে কেউ যেন সম্পূর্ণ বিল তুলে নিতে না পারে সেই বিষয়টি কঠোরভাবে মনিটর করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ