রাজনীতি

শেরেবাংলা নগরে ইসলামী আন্দোলনের দাওয়াতী সভা অনুষ্ঠিত

২৮ জানুয়ারী শুক্রবার বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন শেরে-বাংলা নগর থানা শাখার উদ্যোগে মাসিক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মুফতী ওয়ালী উদ্দিন রাশাদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন। অনুষ্ঠানে থানা, ওয়ার্ড শাখার দায়িত্বশীল ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ