রাজধানী
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৭৯


রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৮ হাজার ৪৯৬পিস ইয়াবা, ৩১৭ গ্রাম ১০০০ পুরিয়া ২০ পাতা হেরোইন, ৫ কেজি ৪৮৫ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশী মদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।





