রাজধানী

হাতিরঝিলের সড়কে যান চলাচল বন্ধ থাকবে সোমবার

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ উপলক্ষে আগামী সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর হাতিরঝিলের ভেতরের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার (১০ জানুয়ারি ২০২২) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উক্ত এলাকায় যানবাহন চালকগণকে নিম্নরূপ ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ করছে ডিএমপি।

এই বিভাগের আরও সংবাদ

রেইনবো ক্রসিং নিয়ে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন। ডিএমপি’র ট্রাফিক বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

এই বিভাগের আরও সংবাদ