রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে বুধবার (৮ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা, হোরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৩৭ জনের কাছ থেকে ১৯ হাজার ৪৬৮ পিস ইয়াবা, ৩১ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন ও তিন কেজি ৩৭৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ