দেশজুড়ে
ঘাটাইলে বিনামুল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ঘাটাইলে প্রণোদনা কর্মসূচির আওতায় আসন্ন বোরো মৌসুমে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান ,অতিরিক্ত কৃষি অফিসার শামীমা আক্তার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান, ২ হাজার কৃষকে ৫ কেজি করে উচ্চফলনশীল উপসী জাতের ধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।




