রাজধানী

রাজধানীর বাড্ডায় নারী খুন

নিহতের নাম রুবিনা বেগম(৫০)। এ ঘটনায় হাসিদুল (২৭) নামে আরো একজন আহত হয়েছেন।

নিহতের ভাই মাহফুজুর রহমান বলেন, তার চাচাতো ভাই শহিবুর (৪৫)ও তার ছেলে ফয়সাল, বাদশাহ, মিনহাজসহ কয়েকজন মিলে রোববার দুপুর আনুমানিক সোয়া দুই’টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোঁটা রড দিয়ে রুবিনা বেগমকে মাথায় আঘাত করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ দেখে হাসিদুল এগিয়ে গেলে তাকেও মাথায় আঘাত করে। এতে তারা আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রুবিনাকে মৃত বলে জানান।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়। এ ঘটনায় ফারুক নামে একজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ