দেশজুড়ে

পাবনা জেলা পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ অনুষ্ঠিত

মামুনুর রহমান,পাবনা: অদ্য ১৯/১০/২০২১খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলা হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এ অংশ গ্রহণকারী সকল পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেন। বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মহসিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাটোর, ও সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি পাবনা, জনাব শাহনূর হোসেন , সহকারী পুলিশ সুপার, “কামারখন্দ সার্কেল ” সার্কেল সিরাজগঞ্জ, সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি পাবনা। জনাব মোঃ সাইফুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স পাবনা, সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি যশোর। সহ জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এই বিভাগের আরও সংবাদ