দেশজুড়ে

প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ফারুক পণ্ডিত, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

ভোলা প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ভোলা সদরের ২নং ইলিশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরা ও।

সরজমিন ইলিশা ৬নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় গাছে গাছে জুলছে শুভেচ্ছা ব্যানার, এরই মধ্যে একজন কবির হোসেন ফারুক (ফারুক পণ্ডিত) যিনি আসন্ন ইউপি নির্বাচনে ইলিশা ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হয়ে এলাকার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন পাশাপাশি নিজের সামর্থ্যানুযায়ী বিভিন্ন ভাঙ্গা রাস্তা মেরামত করে ইতিমধ্যে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন বলে ও জানা যায়।

ঈদ উৎসব এবং বিভিন্ন সময় এলাকার গরীব মানুষদের সহযোগীতা করে আলোচনায় ও এসেছেন ফারুক পণ্ডিত।

খোঁজ নিয়ে জানা যায়, ফারুক পণ্ডিত চর আনন্দ এলাকার নুরুউদ্দিন পণ্ডিতের বড় ছেলে এবং ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য। তার ঢাকা হুমায়ন রোডে ডায়াগনস্টিক ব্যবসা রয়েছে।
কবির হোসেন ফারুক বলেন, আমি শুরু থেকেই ৬নং ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষের পাশে নিজের সামর্থ্যানুযায়ী দাঁড়িয়েছি, এখনো সহযোগীতা করছি।

আমি গত কয়েকদিনে ৬নং ওয়ার্ডের কয়েকটি রাস্তা মানুষের চলাচলের অনুপযোগী ছিলো, আমি নিজের অর্থায়নে বালু দিয়ে সংস্কার করেছি।

তিনি আরো বলেন, এলাকাবাসীর অনুরোধে আমি ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছি, জনগণ যদি আমাকে নির্বাচিত করে শতভাগ চেষ্টা করবো একটি সুন্দর সমাজ গড়ে তোলার ইনশাল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ