রাজধানী

মাদকবিরোধী অভিযানে ৭৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদকসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর ৬ টা থেকে রোববার ভোর ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪২৫৮ পিস ইয়াবা, ১০৭৪ গ্রাম হেরোইন ও ৭৩ কেজি ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ