কেএমপি’র খুলনা থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ২৯ সেপ্টেম্বর বুধবার রাত ৯ টা ৪৫ ঘটিকায় খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম উক্ত থানাধীন ১নং ষ্টেশন রোডস্থ (বার্মাশীল) মেসার্স ইভা এন্টার প্রাইজ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) অজয় দাস(২৫), পিতা-লছমন দাস, সাং-সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী’কে মহানগরীর খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীর নিকট হতে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি, কেএমপি ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম উপরোল্লিখিত তথ্য ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন ।



