রাজধানী

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজারবাগ দরবার শরীফের বিবৃতি

সম্প্রতি সিআইডির একটি কথিত তদন্ত প্রতিবেদন এবং কয়েকটি মানববন্ধনকে কেন্দ্র করে গণমাধ্যমে রাজারবাগ দরবার শরীফের পীর সম্পর্কে অপপ্রচার ও বানোয়াট তথ্য প্রচার করার প্রতিবাদে

রাজারবাগ দরবার শরীফের পক্ষে বিবৃতি প্রদান করেছেন মুহম্মদ আরীফুর রহমান ও এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সুমন।

এই বিভাগের আরও সংবাদ

এ প্রসঙ্গে রাজারবাগ দরবার শরীফের বক্তব্য হচ্ছে –

১. কোন মামলাবাজ সিন্ডিকেটের সাথে রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব কিবলা আলাইহিস সালাম উনার বিন্দুমাত্র সম্পর্ক নেই।

২. কারো বিরুদ্ধে মিথ্যা, ‍ভুয়া, সাজানো বা হয়রানিমূলক মামলা তিনি নিজে কখনো করেননি এবং কাউকে দিয়েও কখনো করাননি। ‘৫ শতাধিক ব্যক্তির নামে ৮ শতাধিক মিথ্যা মামলা’ করা তো দূরের কথা, তিনি ১টি মিথ্যা মামলা করেছেন বা করিয়েছেন, এমন প্রমাণ কেউ কখন দেখাতে পারবে না।

৩. মামলা-হামলার ভয় বা কোন প্রকার প্রলোভন দেখিয়ে তিনি কারো থেকে জমি লিখে নেননি বা টাকা আদায়ও করেননি।

৪. অন্যায়ভাবে বা অবৈধপন্থায় তিনি কখনো ১ ইঞ্চি জমিও দখল করেননি কিংবা দখল করার জন্য চাপ প্রয়োগও করেননি। সিআইডি’র কথিত তদন্ত প্রতিবেদন ‘চাপ প্রয়োগের’ দাবী করলেও তার সত্যতা প্রমাণে কোনরূপ প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

সুতরাং সত্যতা যাচাই না করে গণমাধ্যমে রাজারবাগ দরবার শরীফ সম্পর্কে একতরফা,বানোয়াট ও মিথ্যা প্রচার না করা এবং এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান করা হলো।

এই বিভাগের আরও সংবাদ