রাজধানী

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪৩

রাজধানী ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ৫৭ গ্রাম ২০৪ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি ১০ গ্রাম গাঁজা, ৭২০ ক্যান বিয়ার ও ৪ হাজার ৪৯১ পিস ইয়াবা জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ