রাজধানী

রাজধানীতে বিধিনিষেধ না মানায় গ্রেপ্তার ৪২৫

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনের বাইরে বের হওয়ায় বুধবার রাজধানী ঢাকায় ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মোবাইল কোর্টে ১৭৯ জনকে ৩ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক ৪০৭টি গাড়িকে ৯ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রোববার পোশাক কারখানা খুলে দেওয়ার পর তাকে ঢিলেঢালা ভাব এসেছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।

এই বিভাগের আরও সংবাদ

ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে ফের কঠোর শুরু হয় শুরু হয়েছে। প্রথমে এই বিধিনিষেধ ছিল ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। তবে এর আগেই ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কলকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। গার্মেন্টসহ বিভিন্ন কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার কথা চিন্তা করে রোববার একদিনের জন্য সারাদেশে গণপরিবহন ও নৌযান চলাচলের অনুমতি দেয় সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুধু দূলপাল্লার বাস চলে এই সময়। পরে এই বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

এই বিভাগের আরও সংবাদ