জাতীয়

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩৭ ডেঙ্গু রোগী

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ২২১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন ভর্তি হন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে সারাদেশে ভর্তি মোট ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার চারজন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৫৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৬১৭ জন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরের ডেঙ্গুজনিত মৃত্যু পর্যালোচনা কমিটিতে পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত মৃত্যুর তথ্য পর্যালোচনা শেষ না হওয়ায় প্রতিবেদন পাওয়া যায়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও সংবাদ