দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের একদিন পর গৃহবধুর লাশ উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ নিখোঁজের একদিন পর এক গৃহবধুর ভাসমান লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের একটি পুকুর থেকে রবিবার( ১ আগষ্ট ) গৃহবধুর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশটি পেট্রোল পাম্প এলাকার মহবুল হকের ছেলে আতাউর রহমানের স্ত্রী জুলেখা বেগমের।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত ৩১ আগস্ট সকাল থেকে জুলেখা নিখোঁজ হবার পর বিষয়টি জানতে পেরে তার বাবা ঐদিনই কানসাট বালুচর গ্রামের কুড়ান আলী বাদী হয়ে মেয়ের স্বামী ও তার পরিবারকে দায়ী করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। পরেরদিন রবিবার (১ আগষ্ঠ) সকালে লাশটি স্বামীর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয়রা ঐ গৃহবধূর ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।

এই বিভাগের আরও সংবাদ