মুন্সিগঞ্জ

শ্রীনগরে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৪

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারি, চোর চক্রের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টের আসামীসহ মোট ৪ জন গ্রেফতার হয়েছে। গত শনিবার দিনে ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।

থানা পুলিশ জানায়, শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর ইলিয়াস হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাতে শ্যামসিদ্ধি এলাকা থেকে মোশারফ হোসেন তালুকদারকে (৪২) গ্রেফতার করা হয়। এ সময় মোশারফের প্যান্টের পকেট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোশারফ ওই এলাকার মরহুম হাসেম তালুকদারের ছেলে।

অপরদিকে চোর চক্রের সদস্য হাবিবুর রহমান (২৩), নিয়মিত মামলার আসামী দিলখুশী (৫০) ও ওয়ারেন্টের পলাতক আসামী পারভিন বেগমকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামীদের মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ