পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
মিছিলে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় নতুন বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার এবং সদস্য সচিব খায়রুল ইসলাম শুভসহ দলীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


