রাজনীতি

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসিতে লেবার পার্টির স্মারকলিপি

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে লেবার পার্টির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপি জমাদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির পক্ষ থেকে ১০ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে আইনগত সব ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধিমালায় পরিবর্তন আনতে হবে।

এই বিভাগের আরও সংবাদ