রাজধানী

গ্লোবাল ইনফ্রা-এস্টেট কনক্লেভ ২০২৬ অনুষ্ঠিত

অবকাঠামো, আবাসন (রিয়েল এস্টেট), বিনিয়োগ ও ভবিষ্যৎ নগর উন্নয়ন খাতের শীর্ষস্থানীয় অংশীজন এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ইনফ্রা-এস্টেট কনক্লেভ ২০২৬’।

অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেড (AGE)-এর আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— “উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ নগরী গড়ে তোলা।

”সরকারি ও বেসরকারি খাত, আবাসন শিল্প, আর্থিক প্রতিষ্ঠান, নগর পরিকল্পনা, অবকাঠামো, শিক্ষাঙ্গন, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বিনিয়োগ খাতের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। এর মূল লক্ষ্য ছিল প্রথাগত সম্পত্তি-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে আসা এবং প্রযুক্তি, নীতি, পরিকল্পনা, ইএসজি (ESG) ও পুঁজির সহজলভ্যতাকে সমন্বিত করার মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক ও ভবিষ্যৎ-মুখী আবাসন ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে তোলার ভিত্তি স্থাপন করা।মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ সিমেন্ট ছিল টাইটেল স্পনসর, এবং দেশবন্ধু গ্রুপের জিএম হোল্ডিংস লিমিটেড ছিল পাওয়ার্ড বাই পার্টনার। প্রিমিয়াম হোমস লিমিটেড ছিল গোল্ড স্পনসর।

এ ছাড়াও অন্যান্য কোম্পানিও কো-স্পনসর হিসেবে অংশগ্রহণ করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল নলেজ পার্টনার, প্রপটেকবাজ ছিল স্ট্র্যাটেজিক পার্টনার, এবং একুশে টেলিভিশন, প্রপার্টি খবর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ছিল মিডিয়া পার্টনার এবং লাইফস্ট্র বাই ওএমসি ছিল এই সম্মেলনের হাইড্রেশন পার্টনার।

এই সম্মেলনে বাংলাদেশের রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের ভবিষ্যৎকে কেন্দ্র করে চারটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়।প্রথম অধিবেশনটি ছিল টেকসই উন্নয়ন ও ইএসজি-এর উপর, যেখানে গ্রিন বিল্ডিং, নেট-জিরো উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল অবকাঠামোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় অধিবেশন, ‘গ্লোবাল রিয়েল এস্টেট আউটলুক’-এ এ,আই-চালিত সম্পত্তি মূল্যায়ন, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট বিল্ডিংয়ে সাইবার নিরাপত্তা এবং এশিয়ায় আন্তর্জাতিক বাজারের প্রবণতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। তৃতীয় অধিবেশনটি ছিল “সাশ্রয়ী আবাসন”, যেখানে আবাসন
অর্থায়ন, গণ-আবাসন, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং সাশ্রয়ী আবাসন নীতিমালার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

“সম্পত্তি থেকে বাস্তুতন্ত্র” প্রতিপাদ্য বিষয় নিয়ে চতুর্থ অধিবেশনে স্থানীয় অর্থনৈতিক বিনিয়োগ, সামষ্টিক অর্থনৈতিক পরিবর্তন, নগরায়ন, জনসংখ্যাতাত্ত্বিক প্রবণতা এবং আন্তর্জাতিক বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইএসজি (ESG) ইনস্টিটিউট বাংলাদেশের জনাব শাদমান সাকিব অনিক, ফিয়াবসি (FIABCI) থাই চ্যাপ্টারের জনাব সপন প্রনচকচাই (থাইল্যান্ড), অনন্ত অ্যান্ড বিটিআই এর উপদেষ্টা জনাব এফ আর খান এবং এসিআই প্রপার্টিজ-এর জনাব তানভীর শাহরিয়ার রিমোন। এছাড়া বিভিন্ন সেশনে সভাপতিত্ব করেন রাজউক -এর জনাব আশরাফুল ইসলাম, প্রিমিয়ার হোমস আরই কোং লিমিটেড-এর ক্লেটন ওয়েড (যুক্তরাষ্ট্র), বুয়েট – এর অধ্যাপক ড. শামীম জেড বোসুনিয়া এবং লংকাবাংলা ফাইন্যান্স-এর মিসেস হুমায়রা আজম।

এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেমন—মাননীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-১) জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, যুগ্ম সচিব জনাব কাজী নজরুল ইসলাম, বিএসটিএমপিআইএ (BSTMPIA)-এর জনাব গোলাম ফারুক খোকন, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (মেঘনা গ্রুপ) -এর জনাব সঞ্জীব কুমার সাহা, জিএম হোল্ডিংস লিমিটেড-এর জনাব এম কে এ শাহিনুর রহমান, প্রিমিয়াম হোমস লিমিটেড-এর জনাব মাইনুল হাসান দুলন, একুশে টিভির মিসেস তাসনুভা মাহবুব সালাম, ড্যাফোডিল ইউনিভার্সিটির ড. আমির আহমেদ, বাংলাদেশ ব্যাংকের জনাব রঞ্জিত কুমার রায়, রূপায়ন-এর জনাব মাহির আলী খান রাতুল, অ্যাসেট এক্স প্রপার্টি-এর মিসেস লারিনথর্ন সোয়াসডিকুলাভাত নিকি (চীন), এসপি এশিয়া আরই এর জনাব সালভাতোরে পারিসি (ইতালি), ইবিএল (EBL)-এর শাহিন আহমেদ, ইএসএসএল (ESSL)-এর কমান্ডার এম শরিফ উদ্দিন ভূঁইয়া (অব.), এসবিসিসিআই (SBCCI)-এর জনাব আবুল হাসনাত, এসটিএইচ (STH) গ্রুপের সৈয়দ তেলায়েত হোসেন, শান্তা হোল্ডিংস লিমিটেড-এর জনাব শিহাব আহমেদ, কায়মন্টো অ্যান্ড পার্টনার্স-এর জনাব খুরশেদ আলমেহের, ওসিএআইবি (OCAIB)-এর মিসেস লিসা লু, নাভানা রিয়েল এস্টেট-এর জনাব নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনাগুলোতে এই বিষয়টি উঠে এসেছে যে, বাংলাদেশের আবাসন বা রিয়েল এস্টেট খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের প্রচেষ্টায় সম্ভব নয়। এক্ষেত্রে সরকার, ডেভেলপার, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, পরিকল্পনাবিদ, প্রযুক্তি কোম্পানি, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য।

এই লক্ষ্যকে সামনে রেখে, ‘গ্লোবাল ইনফ্রাস্টেট কনক্লেভ ২০২৬’ (Global INFRAESTATE Conclave 2026) জ্ঞান আদান-প্রদান, পারস্পরিক যোগাযোগ এবং রিয়েল এস্টেট ও অবকাঠামো উন্নয়ন খাতে আন্তঃসীমান্ত সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।

এই বিভাগের আরও সংবাদ