হাদিরায় আল-হেলালের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম


মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম আল হেলালের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।
শনিবার সন্ধ্যায় ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে দুই হাজারের বেশি নারী-পুরুষ অংশ নেন। এ সময় এসএম আল হেলালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উঠান বৈঠকে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, কৃতি শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এসএম আল হেলালের ভূমিকার কথা তুলে ধরেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আল হেলাল, প্রভাষক মো. জুলহাস উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় এসএম আল হেলাল হাদিরা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
উঠান বৈঠকে বিপুল মানুষের উপস্থিতি আসন্ন নির্বাচনকে ঘিরে হাদিরা ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।



