আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এলাকার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুস সাত্তার।
ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সংগঠক মো. ফকরুল ইসলাম, বিএনপি নেতা মো. শাহ আলম সালু, শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম জুয়েল, মো. নুরুল আলম ও ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাবিবুল্লাহ মাহবুব তিনি বলেন, “চোখ আমাদের অমূল্য সম্পদ। এলাকার মানুষের কাছে সহজে ও বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
ইসলামি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন হাবিবুল্লাহ মাহবুব। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে ইসলামি চক্ষু হাসপাতাল।



