কুষ্টিয়া

কুষ্টিয়ায় শুরু হয়েছে তিনদিনের নৌকা বাইচ প্রতিযোগিতা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় গড়াই নদের ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সাতটি দল অংশ নেয়। শত শত মানুষ নদীর দু পাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।

দীর্ঘ চার বছর বিরতির পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর মাঝেমল্লাদের হেইও রে হেইও বোল আর দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে গড়াই নদের দুই পাড়।

গত ২০২২ সালে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই নদে। দীর্ঘ বিরতির পর আবারও এই নৌকা বাইচের আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। তারা দল বেঁধে ভিড় করেছেন নদীর দুই পাড়ে। এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি মাঝি মাল্লারাও।

আয়োজক কমিটির সভাপতি ইমরান হোসেন ইউনুস এর সভাপতিত্বে ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুহাদ রেজা ফাহিম এর পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়ায়-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সহ অনেকে। উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সুসজ্জিত নৌকায় নিয়ে সাতটি দল অংশ নেয়। হাজার হাজার মানুষ নদীর দু পাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।

আয়োজকরা জানিয়েছেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতেই তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলার বাইচ নৌকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আগামী রবিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতার। অংশগ্রহণকারীরা পুরস্কার হিসেবে পাবেন মোটরসাইকেল ফ্রিজ ও টেলিভিশন।

এই বিভাগের আরও সংবাদ