রাজধানী
মিরপুরের সাংবাদিক কলোনিতে নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠিত


মিরপুর ১১ নাম্বার সাংবাদিক কলোনির তালাত ক্যাম্পে মৃত ব্যক্তির গোসল ঘর নির্মাণ কাজ, তিনটি গভীর নলকূপ, দুই হাজার লিটারের পানির ট্যাংকি স্থাপন এবং দুইটি বৈদ্যুতিক ট্রান্সমিটার কাজের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।


