নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে সভা


নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন বিষয়ক এক সভা আজ বেলা ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (ভবন-৬, লেভেল-১০, কক্ষ-১০১৭) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম।
সভায় ঢাকাস্থ পাবলিক ও নির্ধারিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ স্বশরীরে অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকার বাইরের পাবলিক ও নির্ধারিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় নজরুলের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও মানসম্মত সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


