রাজধানী
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার


রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।


