খুলনা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

খুলনা ব্যুরো : বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে খুলনা নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করার সময় হাতেনাতে আওয়ামী লীগের দুই সক্রিয় কর্মীকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন— শেখপাড়া লোহাপট্টির ব্যবসায়ী তনু এবং ইব্রাহিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মিছিলের আয়োজক ও অর্থের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য মিলেছে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম জানান, মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। নেপথ্যে যারা আছেন তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ