কুষ্টিয়ায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম উদ্বোধন


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার নাগরিকদের মাঝে ট্রাফিক সচেতনতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ০৯টার দিকে জেলা পুলিশের আয়োজনে জেলার সকল নাগরিকদের মাঝে “ট্রাফিক সচেতনতা কার্যক্রম” এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
”সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া জেলার ০৭ টি থানায় একযোগে শুরু হওয়া “ট্রাফিক সচেতনতা কার্যক্রম” এর উদ্বোধন করা হয়।
শুরুতে কুষ্টিয়া ট্রাফিক অফিস মজমপুর রেলগেট চত্ত্বরে “ট্রাফিক সচেতনতা কার্যক্রম” এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম। উদ্বোধনকালে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃংখলা এবং ট্রাফিক আইন মেনে চলতে কুষ্টিয়া জেলার সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও জেলার সকল দূর্ঘটনা রোধে ড্রাইভারদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে ড্রাইভিং পরিচালনা করা, ঘুম চোখে ড্রাইভিং না করা, সকল ট্রাফিক আইন এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলা, মোটরসাইকেল এ চলাচলের সময় মোটরসাইকেল এ থাকা সকলকেই হেলমেড ব্যবহারের পরামর্শ প্রদান করেন। পরে উপস্থিত সকলের মাঝে এবং উপস্থিত যানবাহনে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ,সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল),কুষ্টিয়া, কাজী হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন), ট্রাফিক পুলিশ কুষ্টিয়া, অফিসার ইনচার্জ ,সকল থানা,কুষ্টিয়া সহ জেলা ট্রাফিক পুলিশে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ। পরে পর্যায়ক্রমে প্রতিটি থানা পুলিশ নিজ নিজ এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।



