কুষ্টিয়া

আখ চাষী সমাবেশে কুষ্টিয়া সুগারমিল চালুর আশ্বাস দিলেন ব্যারিষ্টার রাগীব রউফ

কুষ্টিয়া প্রতিনিধি: আখ চাষী সমাবেশে কুষ্টিয়া সুগারমিল চালুর আশ্বাস দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী| তিনি বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী কুষ্টিয়ার চিনিকল চালু হোক। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চই এ দাবী শুনবেন এবং এটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করাও সম্ভব। এ জন্য তিনি আখচাষীসহ সকলের সহযোগীতা কামনা করেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জগতিতে অবস্থিত সুগার মিলের প্রধান ফটকে আখচাষী কল্যাণ সমিতির আয়োজনে আখচাষী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এসব কথা বলেন।

এতে আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আলম মালিথার সভাপতিত্বে সুগার মিলের সাবেক শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ, আখ চাষী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সমাবেশে হাজারো আখচাষী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতার আগে ১৯৬১ সালে কুষ্টিয়া চিনিকল প্রতিষ্ঠিত হয়। একসময় এটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। এই চিনিকল ঘিরেই এই অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হয়। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। এতে একসময় বছরে এক বা দুই মাস চালু থাকতো চিনিকলটি। অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন।

সবশেষ অব্যাহত লোকসানের মুখে গত ২০২১-২২ মৌসুমে মিলটির উৎপাদন বন্ধ করে দেয় আওয়ামীলীগ সরকার। কথা ছিল অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু সে সময় কুষ্টিয়া সুগার মিল বন্ধ হওয়ার পর এখনো চালু হয়নি। আখ চাষী ও শ্রমিকদের দাবি পুনরায় মিলটি চালু করা হোক।

এই বিভাগের আরও সংবাদ