আন্তর্জাতিক
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭


সম্প্রতি নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন ৫ হাজার ৮৩ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।
এদিকে, চীনের তিব্বতে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আর সেখানে নিখোঁজ আছেন ৫৪১ জন। এতে করে গত ২৬ আগস্টের সেই বিপর্যয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জন। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জন।
যারমধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি। এরমধ্যে পর্বতারোহী ও তিব্বতের কৈলাস মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও আছেন। কৈলাস হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান।
নেপাল ও তিব্বতের সেই ভয়াবহ বন্যার পানিতে মরদেহ ভেসে ভারতেও চলে গেছে। ভারত থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বন্যায় মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।



