রাজধানী

মুহাম্মদ আবদুল হাই ঢাকা ওয়াসার বোর্ড অব ডাইরেক্টরের সদস্য হওয়ায় সংবর্ধনা

মুহাম্মদ আবদুল হাই ঢাকা ওয়াসার বোর্ড অব ডাইরেক্টরের সদস্য নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। তেজকুনীপাড়া প্রতিবেশী প্রতিরক্ষা সমিতির ব্যবস্হাপনায় ২৬ নং ওয়ার্ড এর তেজকুনী পাড়া এলাকাবাসীর পক্ষ থেকে জনাব মুহাম্মদ আবদুল হাই কে সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির আহবায়ক, হায়দার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব, ইন্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহবায়ক, জনাব এ্যাড: সাইফুদ্দিন মাহমুদ দুলাল, সিনিয়র সদস্য জনাব ইকবাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব তৌহিদুল ইসলাম বাদল, সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ বি এম গোলাম কিবরিয়া।

এই বিভাগের আরও সংবাদ