ভোলা

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন

​স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণসামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

​শুক্রবার (২৮ আগস্ট) আসর নামাজ শেষে ইলিশা জংশন বাজারে এক ধর্মীয় ও সামাজিক আবহভেদে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

​অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম ধনিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আতাউর রহমান। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং এলাকার মানুষের সেবায় কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

​উদ্বোধন উপলক্ষে মেসার্স এমএন ট্রেডিং-এর স্বত্বাধিকারী মোঃ নুরে আলম পাটোয়ারী জানান, মানসম্মত নির্মাণসামগ্রী সরবরাহ করে ক্রেতাসাধারণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। তার প্রতিষ্ঠানে পাইকারি ও খুচরা মূল্যে সকল প্রকার বালি এবং গুণগত মানসম্পন্ন সিমেন্ট পাওয়া যাবে। নতুন এই বাণিজ্যিক পথচলায় তিনি স্থানীয় শুভানুধ্যায়ী ও গ্রাহকদের নিকট আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ