রাজনীতি

যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে: রিজভী

যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর জন্য সরকার দায়ী নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। তাছাড়া মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটি হয়েছে। এরইমধ্যে সেটি ঠিক করা হয়েছে। এলএনজি ভর্তি কার্গো ইতোমধ্যে এসে পৌঁছেছেন এবং গ্যাসের সরবরাহ ও চাপ বৃদ্ধি পেয়েছে।

এসময় মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

নতুন দায়িত্ব সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে সেসব নতুন করে কমিটি হবে। নতুন নতুন নেতৃত্ব সেই অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসবেন। এই প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ