রাজধানী

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মাসিক সভা ও সদস্য উন্নয়ন সেমিনার আজ

‘লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’ এর মাসিক সভা ও সদস্য উন্নয়ন সেমিনার আজ বিকেল সাড়ে ৫ টায় দিলকুশায় বাণিজ্যিক এলাকায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষনা করবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর পরিচালক ও লায়ন গর্ভনর এর নির্বাহী উপদেষ্টা লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ।

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট, ৩১৫-বি-৩-এর আওতাধীন ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’-এর মাসিক সভা ও সদস্য উন্নয়ন সেমিনার শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হবে। আজ বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর ৪৫, দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট, ৩১৫-বি-৩-এর গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ। ডিজি গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং ডিস্ট্রিক্টের নির্বাহী উপদেষ্টা লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিসিবির সাবেক সভাপতি, সংসদ সদস্য ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ আলী আসগর লবি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্টের গভর্নর এডভাইজার ও সংসদ সদস্য লায়ন আমির এজাজ খান ও ডিস্ট্রিক্টের গভর্নর এডভাইজার লায়ন এলিজা জামান এবং লায়ন ডিস্টট্রিক্ট ৩১৫ বি-৩ এর কেবিনেট সেক্রেটারি নাদিরা বেগম মল্লিকা ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাকির হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ।

এই বিভাগের আরও সংবাদ