আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর


চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় মামলাটির অন্যতম আসামী বহিস্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে তার জামিন ও একইসাথে রাষ্ট্রপক্ষের তৃতীয় স্বাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে তার আইনজীবি আবেদন করলে আদালত শুনানি শেষে উভয় আবেদন নামঞ্জুর করেন। শুনানির সময় আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। মামলার অন্য আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশ এর জামিন আবেদন নামঞ্জুরের আদেশকে কেন্দ্র করে তার অনুসারীরা ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ের চিন্ময়ের অনুসারীরা অআদালতের অদূরে চট্টগ্রাম অআদালতের অআইনজীবি সাইফুল ইসলাম অআলিফকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ও গ্রহণ করা হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। এ মামলায় ২৭ জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন এবং পলাতক রয়েছেন ১২ আসামি।

