রাজধানী

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন জাহানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দেশের জনকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন সেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন জাহানের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় নাসরিন জাহানকে লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সৌজন্য সাক্ষাৎ ও অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সামাজিক ও মানবিক সেবামূলক বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

এই বিভাগের আরও সংবাদ