সেবার ক্ষেত্রে কোন বৈষম্য সহ্য করা হবেনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চিকিৎসাক্ষেত্রে কোন বৈষম্য সহ্য করা হবেনা। উচ্চ শ্রেণীর মানুষ যে সেবা পায় একজন নিম্ন শ্রেণীর মানুষেরও সেই সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
আজ শনিবার(১৫আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটি ও সকল অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নতুন ৫০০০ চিকিৎসক নিয়োগ চলছে। শুধু শহর নয় গ্রামপর্যায়েও চিকিৎসক সংকট সমাধান সহ হাসপাতালের সেবার মান নিয়ে সবরকমের সিন্ডিকেট নির্মূলে কাজ করছে তারেক রহমান সরকার।
সিভিল সার্জন পঞ্চগড় মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় এনসিপি ‘র উত্রাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম সহ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ।



