জাতীয়
কেএমপি কমিশনারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১২ আগস্ট বুধবার বেলা ১১:০০ টায় খুলনা মেট্রোপলিটন সদর দপ্তরে কেএমপি কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনার জনাব পবন কুমার সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় হয়। সৌজন্যের নিদর্শন হিসেবে উভয় পক্ষ পরস্পরকে উপহার প্রদান করেন।
এ সময়ের উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্তগুলোতে ফুটে ওঠে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব এবং সহযোগিতার সুন্দর প্রত্যয়।



