রাজধানী

তেজগাঁও মডেল হাই স্কুলের মতবিনিময় সভায় সানজিদা ইসলাম তুলি

বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ তেজগাঁও মডেল হাই স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

সভায় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মো. এল রহমান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি, ‘মায়ের ডাক’-এর আন্তর্জাতিক সমন্বয়ক ও কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিমন ইসলাম, কামাল আহমেদ আসাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট সাইফুদ্দিন মাহমুদ দুলাল, তেজগাঁও থানা বি এন পি’র যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবদুল হাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এডহক কমিটির সভাপতি, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, ঢাকা মহানগর উত্তর বিএনপি, তেজগাঁও থানা ও ২৫ নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ