অর্থনীতি

প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি. এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৎফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল-এর আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও উন্নত সেবা প্রদানের সুযোগ তৈরি হবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। সিপিডিএল-এর পক্ষে স্বাক্ষর করেন চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকে পক্ষে আরও উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল; তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড। সিপিডিএল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ইফতেখার উদ্দিন চৌধুরী, জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) এবং আমজাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন-সংক্রান্ত বিশেষ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের ধারাবাহিকতা আরও জোরদার করল।

এই বিভাগের আরও সংবাদ