রাজনীতি

নাহিদ-আসিফের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে এনসিপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দীন মোহাম্মদ এবং যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। বিষয়টি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

বৈঠকে সংসদীয় কার্যক্রমে সম্পৃক্ততা, গণতান্ত্রিক সুশাসন এবং ধারাবাহিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এই বিভাগের আরও সংবাদ