রাজধানী

এসএমই ফাউন্ডেশনে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য সাক্ষাৎ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমাজসেবা, নেতৃত্বের বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়। উভয়েই সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলমের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের প্রকাশনা Lions International Magazine তুলে দেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তিনি সম্মাননা স্মারক হিসেবে ম্যাগাজিনটি গ্রহণ করেন এবং লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।

এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তাঁর বহুমাত্রিক সামাজিক সম্পৃক্ততা ও সেবামূলক নেতৃত্ব দেশের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

এই বিভাগের আরও সংবাদ