লেবার পার্টির উদ্যোগে জান দেবো জুলাই দেবো না” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত


বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রী ও এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবঃ অলি আহমদ বীর বিক্রম, বিশেষ অতিথি ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, নেজামে ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মুছা বিন ইজহার ও জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান।
বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, শ্রম সম্পাদক জিয়াউর রহমান হিরা, রংপুর মহানগর সমন্বয়কারী সামশুদ্দীন রাজা, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, লেবার পার্টির ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মোঃ রাজু বেপারী মহানগর সদস্য এনামুল হক আকন্দ, শ্রমিক মোঃ মালেক ও মহানগর সদস্য সচিব মোঃ সিয়াম মোল্লা প্রমুখ।



