রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ৭০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৯ জন, মিরপুর বিভাগ থেকে ১০১ জন, গুলশান বিভাগ থেকে ৪৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জন এবং সিটিটিসি থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, একটি পুরোনো ক্যামেরা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ