আইন ও আদালত

২ কোটি টাকার চেক ডিজাইনার মামলায় কারাগারে রিজেন্টের সাহেদ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতি করে আলোচনা আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সেই মোহাম্মদ সাহেদকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকা চেক ডিজাইনারের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবর ঢাকার ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ বিচারক সাদিক আহম্মেদ এই আদেশ দিয়েছেন।

সাহেদের পক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এতথ্য নিশ্চিত করে বলেন, ‘মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের মামলাটি যখন হয় তখন তিনি সাড়ে চার বছর জেলে ছিল। তখন মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এই মামলায় এক বছরের সাজা দেয় এবং সমপরিমাণ টাকা (২ কোটি ১৬ লাখ) অর্থদণ্ডে দণ্ডিত করেন। এখন যেহেতু উনি কারাগারে গেছেন আমরা আপিল করব।’

মামলার অভিযোগ সুত্রে জানা যায় , ২০১৫ সালে ব্যবসার জন্য মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কাছে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ দেন। ব্যাংক লোনের বিপরীতে সিকিউরিটি জন্য ২ কোটি ১৬ লাখ টাকার সমপরিমাণ একটি চেক জমা দেন। পরবর্তীতে সেই ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজাইনার করেন।

ওই ঘটনায় ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি অনুষ্ঠানিকভাবে বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলির হয়। মামলাটির বিচার প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৪ মে তাকে এই মামলায় এক বছরের কারাদণ্ড এবং সমপরিমাণ টাকা (২ কোটি ১৬ লাখ) অর্থদণ্ডে দণ্ডিত করেন। ওই সময় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে, রাজধানীর ইসিবি চত্বর থেকে সাহেদকে রোববার গ্রেপ্তার করেন পুলিশ। এরপর পল্লবী থানার পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানায় সোপর্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ